সর্বশেষ লাইভ ই-পেপার
বাংলাদেশ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সমিতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আহবায়ক কমিটি গঠন।
খুঁজুন
মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২৯ বৈশাখ, ১৪৩৩
লোড হচ্ছে...
নিউজ লোড হচ্ছে...

বাংলাদেশ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সমিতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আহবায়ক কমিটি গঠন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ
বাংলাদেশ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সমিতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আহবায়ক কমিটি গঠন।

টিএফপিএ সমিতি

ঢাকাপ্রেসঃ বাংলাদেশ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (প্রাক্তন টিএফপিএ) সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে এক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। তেজগাঁও থানা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হল রুমে শনিবার সকাল ১১টায় সমিতির সভাপতি বিএম রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ মঞ্জুর রাহী এর পরিচালনায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বিগত কমিটির কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়।
বাংলাদেশ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (প্রাক্তন টিএফপিএ) সমিতির ২০২৩-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রাক্তন সভাপতি বিএম রবিউল ইসলাম এবং প্রাক্তন সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর রাহীর আহ্বানে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব‍্য রাখেন, সমিতির সাবেক সভাপতি জনাব জাহাঙ্গীর আলম। এছাড়াও বক্তব্য রাখেন জনাব মামুনুর রশীদ, নিয়াজ মোর্শেদ, জসিম উদ্দিন, সোহেল রানা, আল আমিন, , রবিউল ইসলাম, মঞ্জুর রাহী, মোঃ সাদেক আনোয়ারসহ আরো অনেকে।

সভায় উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং সংগঠনের কার্যক্রম গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে এবং পরবর্তী পূর্ণ কমিটি গঠনের আগ পর্যন্ত জন্য সর্বসম্মতিক্রমে জনাব মোঃ মহছিউর রহমানকে আহবায়ক, জনাব মোঃ হাবিব আল মামুনকে যুগ্ম আহবায়ক এবং মোঃ মঞ্জুর রাহীকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। অন্যান্য সদস্যগণ হলেন জনাব এমরান মিয়া, মোঃ রাশেদুল ইসলাম,জনাবা শামীমা বেগম এবং মোঃ মুসা হোসেন।

সভায় উপস্থিত সকল সদস্য নবনির্বাচিত আহবায়ক কমিটির প্রতি পূর্ণ আস্থা ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। নবগঠিত কমিটি সবাইকে নিয়ে গ্রহণযোগ্য সময়ের মধ্যে একটি পূর্ণ কমিটি গঠন করবেন বলে আশ্বাস প্রদান করেন।

ঢাকা প্রেস/

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইসরায়েল-ইরান যুদ্ধের সম্ভাবনায় অস্ট্রেলিয়ান ভ্রমণকারীদের জন্য নতুন সতর্কতা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ
মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইসরায়েল-ইরান যুদ্ধের সম্ভাবনায় অস্ট্রেলিয়ান ভ্রমণকারীদের জন্য নতুন সতর্কতা

মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান উত্তেজনা ছুটির মৌসুমে আকাশপথে বিপদের আশঙ্কা তৈরি করেছে। এর জেরে অস্ট্রেলিয়ান ভ্রমণকারীদের ভ্রমণ বিঘ্নিত হতে পারে বলে সতর্ক করেছে দেশটির শীর্ষ ভ্রমণ উপদেষ্টা সংস্থা স্মার্টট্রাভেলার

সোমবার জারি করা নতুন সতর্কবার্তায় অস্ট্রেলিয়ানদের শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্বজুড়ে তাদের বিমান ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। সংস্থাটি মধ্যপ্রাচ্যের সংঘাতকে “অপ্রত্যাশিত” হিসেবে আখ্যায়িত করে জানায়, সামান্য ইঙ্গিতেই পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নিতে পারে।

এক বিবৃতিতে বলা হয়েছে,

“মধ্যপ্রাচ্যের ট্রানজিট হাবগুলোর চারপাশে আকাশসীমা বন্ধ হওয়ায় বিশ্বব্যাপী ফ্লাইটগুলো প্রভাবিত হতে পারে। এতে ফ্লাইট বিলম্ব বা বাতিলের ঝুঁকি বাড়ছে।”

এছাড়াও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে:

“আপনার গন্তব্য যদি মধ্যপ্রাচ্যে না-ও হয়, তবুও আপনার ভ্রমণ পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। সংঘাত আরও তীব্র হলে আপনি হয়তো অঞ্চলটি ত্যাগ করতেও পারবেন না।”

বিশ্লেষকদের মতে, প্রতিশোধমূলক হামলা এবং উত্তেজনার নতুন ঢেউয়ের সম্ভাবনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া থেকে ইউরোপগামী বিমান সংস্থাগুলোর মধ্যে অনেকে ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের আকাশপথ এড়িয়ে বিকল্প রুট গ্রহণ শুরু করেছে। ইউরোপের গ্রীষ্মকালীন মৌসুমে শীত থেকে বাঁচতে অনেক অস্ট্রেলিয়ান ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই সময়েই এই চ্যালেঞ্জটি সামনে এসেছে।

কাতার এয়ারওয়েজ নিশ্চিত করেছে যে চলমান পরিস্থিতির কারণে কিছু ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনতে হতে পারে, যাতে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে সহায়তা করা যায়।

১ বিলিয়ন ডলার নিয়ে বন্ধ এমএলএম এমটিএফই

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৪:০৫ পূর্বাহ্ণ
১ বিলিয়ন ডলার নিয়ে বন্ধ এমএলএম এমটিএফই

ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে প্রায় ১ বিলিয়ন ডলার বা প্রায় ১১ হাজার কোটি টাকা নিয়ে বন্ধ হয়েছে এমটিএফই নামক একটি প্রতিষ্ঠান। দুবাই ভিত্তিক এই প্রতিষ্ঠানটি মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম পঞ্জি মডেলে ব্যবসা করতো। ভারত ও বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটিতে উল্লেখযোগ্য সংখ্যক বিনিয়োগকারী ছিল। তবে এই ১ বিলিয়ন ডলারের মধ্যে প্রায় ৯০ শতাংশ অর্থই বাংলাদেশি বিনিয়োগকারীদের বলে অভিমত সাইবার বিশ্লেষকদের।

শুক্রবার (১৮ আগস্ট) রাতে বিষয়টি দৈনিক কালবেলাকে নিশ্চিত করেন একাধিক সাইবার বিশ্লেষক এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আবদুল্লাহ আল জাবের দৈনিক কালবেলাকে বলেন, অনেকদিন থেকেই আমরা এই প্ল্যাটফর্মটি নিয়ে সতর্কতা দিয়ে আসছিলাম। কিন্তু মানুষ লোভের ফাঁদে পড়ে এখানে টাকা দিচ্ছিল। তিন দিন আগে জানতে পারি যে, এখানে যারা টাকা দিচ্ছিলেন তারা আর টাকা উঠাতে পারছিলেন না। আজ পুরোপুরিভাবে এমটিএফই তাদের সিস্টেম বন্ধ করে দিয়েছে।

আরেক সাইবার বিশ্লেষক মাহবুবুর রহমান বলেন, এটা একটা স্ক্যাম। বাংলাদেশে তাদের কোন অফিস নেই, কোন নির্দিষ্ট জনকাঠামো নেই। স্থানীয় কিছু এজেন্টদের দিয়ে তারা মানুষের থেকে টাকা নিতো। তারপর তাদেরকে আবার অন্য বিনিয়োগকারীদের আনতে বলতো। এমএলএম বা পনজি যেভাবে কাজ করে আর কি। ডেসটিনি যেমন গাছ দেখিয়ে টাকা নিয়েছে, এরা ক্রিপ্টোকারেন্সি বলে সাধারণ মানুষদের থেকে টাকা নিয়েছে। বিনিয়োগের অল্প কিছুদিনের মধ্যেই মুনাফা পাওয়া যাবে এমন লোভ দেখানো হতো।

মাহবুবুর রহমান আরও বলেন, তাদের ওয়েবসাইটে ছিল, অ্যাপ ছিল। সেই অ্যাপের মাধ্যমে মোবাইল ব্যাংকিং বা বাইন্যানসের মাধ্যমে তারা টাকা নিতো। পরে স্থানীয় এজেন্টরা সেটি বাইরে পাচার করতো। বাংলাদেশে এসএসসি এবং এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের মুনাফার লোভ দেখিয়ে টার্গেট করা হতো। মুন্সীগঞ্জের অনেক কিশোর এবং তরুণ এর শিকার হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রচলিত নিয়ম অনুযায়ী এমএলএম ব্যবসা পরিচালনা এবং ক্রিপ্টোকারেন্সি তে লেনদেন অবৈধ এবং নিষিদ্ধ।

গির্জা পোড়ানো নাশকতায় পাকিস্তানে ১৪৬ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ৭:২৬ অপরাহ্ণ
গির্জা পোড়ানো নাশকতায় পাকিস্তানে ১৪৬ গ্রেপ্তার
পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশে পাঞ্জাবের জারানওয়ালা শহরে ৫টি চার্চ ও সেসব চার্চের নিকটবর্তী কয়েক ডজন বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ইতোমধ্যে ১৪৬ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

পাঞ্জাব প্রাদেশিক পুলিশের মহাপরিদর্শক ওসমান আনোয়ার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘অপরাধী ও ইন্ধনদাতাদের ধরতে আমাদের অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে আমরা আইনের আওতায় আনার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

পাঞ্জাব প্রাদেশিক সরকারের তথ্যমন্ত্রী আমির মির বৃহস্পতিবার এক টুইটবার্তায় জানান, সহিংসতার ওই ঘটনার পর ইসা নগরির বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক ওই এলাকায় কয়েক হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যকে মোতায়েন করা হয়েছে।

জারানওয়ালায় হামলার শিকার একটি চার্চের কাছেই বসবাস করতেন খ্রিস্টান ধর্মাবলম্বী ফারুক মাসিহ; তার পেশা ট্রাকে রং করা। ইসা নগরির অন্য অনেকের মতো মাসিহর বাড়িও পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

৪৭ বছর বয়সী মাসিহ আলজাজিরাকে বলেন, ‘তারা আমার পুরো বাড়ি সম্পূর্ন জ্বালিয়ে দিয়েছে। কিছুই আর অবশিষ্ট নেই। এমনকি বসার মতো একটি চেয়ারও নেই। সব ছাই হয়ে গেছে।’