সর্বশেষ লাইভ ই-পেপার
বড় মুলধনী কোম্পানি শেয়ারবাজারে তালিকাভূক্তির আওতায় আনা হচ্ছে।
খুঁজুন
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৮ ভাদ্র, ১৪৩৩
লোড হচ্ছে...
নিউজ লোড হচ্ছে...
ব্রেকিং:
কানাইঘাটে নব প্রতিষ্ঠিত দুই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ ফ্যাসিস্ট নেতা একেএম ফজলুর রহমানের বিরুদ্ধে।ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু।টিআইএন ও কর নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত।ব্যাংকের ঋণ-আমানত সুদের হার বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংকনতুন পে স্কেলে থাকছে যেসকল সুবিধা।গোল্ডেন হার্ভেস্ট বিনিয়োগকারীদের জন্য সুখবর।পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন এস এম জাহাঙ্গীর আলম।সিলেটে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় বাংলাদেশের।ছিনতাইকারীকে ঝাপটে ধরেছিলেন র‌্যাব সদস্য ইমন, বুকে ছুরকাঘাতে হত্যাসিলেটের প্রতি প্রধানমন্ত্রীর আলাদা নজর রয়েছে: এমপি এমরান আহমদ চৌধুরীপৃথিবীর ৬টি দেশ যেখানে রাত হয় না – জানলে অবাক হবেন!নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলাবড় মুলধনী কোম্পানি শেয়ারবাজারে তালিকাভূক্তির আওতায় আনা হচ্ছে।সব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে নামুখোমুখি রাষ্ট্রপতি ও সেনাপ্রধান: উত্তপ্ত হয়ে উঠেছিল পুরো দেশতিন দিনের রাস্ট্রীয় সফর শেষে ট্রাম্প ফিরলেন আমেরিকা।বিএসইসি‘র চেয়ারম্যান কে হতে যাচ্ছেন ?নতুন আরেকটি ওয়াসা গঠনের সিদ্ধান্ত।ত্রয়োদশে জাতীয় সংসদ নির্বাচনে কোন আসন থেকে কে নির্বাচিত হলেন‘রেপ করতে গেলে অজ্ঞান হয়ে যায়, পরে গলাটিপে হত্যা করি’

বড় মুলধনী কোম্পানি শেয়ারবাজারে তালিকাভূক্তির আওতায় আনা হচ্ছে।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
বড় মুলধনী কোম্পানি শেয়ারবাজারে তালিকাভূক্তির আওতায় আনা হচ্ছে।

বড় মুলধনী কোম্পানি শেয়ারবাজারে তালিকাভূক্তির আওতায় আনা হচ্ছে।

শেয়ারবাজার ডেস্কঃ দেশের বড় মূলধনের কোম্পানিগুলোকে বাধ্যতামূলকভাবে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। পাশাপাশি উচ্চ সুদের ব্যাংকঋণের বিকল্প হিসেবে দেশের পুঁজিবাজার ও বন্ড মার্কেটকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর Pan Pacific Sonargaon Dhaka হোটেলে প্রথম আলো আয়োজিত ‘সংকটকালের বাজেট ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, অলিগার্কি বা গোষ্ঠীনির্ভর অর্থনীতি এবং পৃষ্ঠপোষকতামূলক সংস্কৃতি থেকে বের হয়ে একটি মানবিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সরকার বিস্তৃত সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। অর্থনীতির গণতান্ত্রিকীকরণ বর্তমান সরকারের অন্যতম প্রধান নীতি বলেও উল্লেখ করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বাজেট ও অর্থনৈতিক পরিকল্পনার বাইরে থাকা কামার, কুমোর, তাঁতিসহ গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে মূল অর্থনৈতিক ধারায় যুক্ত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, আগামী বাজেটে থিয়েটার, সংস্কৃতি, সংগীত, চিত্রকলা ও আর্টিফিশিয়াল জুয়েলারির মতো ক্রিয়েটিভ ইকোনমি খাতের বিকাশে বিশেষ প্রকল্প ও তহবিল বরাদ্দ রাখা হবে। ঢাকাসহ বড় শহরগুলোতে ‘থিয়েটার ডিস্ট্রিক্ট’ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি, চলচ্চিত্র ও সংগীতকে আন্তর্জাতিকভাবে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে দেশের সফট পাওয়ার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

ব্যবসা পরিচালনার খরচ কমানো এবং বন্দর থেকে পণ্য পরিবহন পর্যন্ত বিভিন্ন স্তরে অতিরিক্ত চার্জ ও প্রশাসনিক জটিলতা হ্রাসে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, আগে যেখানে ব্যবসা বা প্রকল্প বাস্তবায়নে অসংখ্য অনুমোদনের প্রয়োজন হতো, তা কমিয়ে ১৩টিতে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামো ডিজিটাল অটোমেশনের আওতায় আনা হবে। একই সঙ্গে ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’ কার্যক্রমের মাধ্যমে নাগরিক সেবা সহজীকরণের পরিকল্পনা চলছে। প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে প্রতিদিন মনিটরিংয়ের ব্যবস্থাও করা হবে।

শেয়ারবাজার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, উচ্চ সুদের ব্যাংকঋণের বিকল্প হিসেবে ক্যাপিটাল মার্কেট ও বন্ড মার্কেটকে শক্তিশালী করা হচ্ছে। এ বিষয়ে আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট ব্যাংকার, ফান্ড ম্যানেজার ও International Finance Corporation (আইএফসি)-এর কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

তিনি জানান, নির্দিষ্ট পরিমাণের বেশি মূলধনী কোম্পানিগুলোর জন্য শেয়ারবাজারে তালিকাভুক্তি বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি দেশে ও বিদেশে ‘বাংলাদেশ বন্ড’ চালুর উদ্যোগ চলছে, যেখানে সুদের হার ৬ থেকে ৯ শতাংশের মধ্যে থাকতে পারে।

কর ব্যবস্থার সংস্কারের বিষয়েও কথা বলেন অর্থমন্ত্রী। তিনি জানান, বহুজাতিক কোমল পানীয় ও তামাক কোম্পানিগুলোর প্রকৃত বাজার হিস্যা যাচাই করে যথাযথ কর আদায় নিশ্চিত করা হবে। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ী ও রেস্টুরেন্ট মালিকদের জন্য সহজ ফ্ল্যাট রেট কর ব্যবস্থার পরিকল্পনা করা হচ্ছে, যাতে কর কর্মকর্তাদের হয়রানি কমে।

করনীতি প্রণয়নে পরিবর্তনের অংশ হিসেবে একটি নতুন বিল আনার কথাও জানান তিনি। এর মাধ্যমে শুধু কর আদায়ে দক্ষ নয়, বরং বৈশ্বিক অর্থনীতি, স্থানীয় বাণিজ্য ও মানবিক লাভজনকতা সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে নীতিনির্ধারণী সংস্থা গঠন করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোসেন জিল্লুর রহমান, দেবপ্রিয় ভট্টাচার্য, সেলিম জাহান, সিমিন রহমান, মাহবুব উর রহমান, মাসরুর রিয়াজসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা।
জাহাঙ্গীর/26

কানাইঘাটে নব প্রতিষ্ঠিত দুই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ ফ্যাসিস্ট নেতা একেএম ফজলুর রহমানের বিরুদ্ধে।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ
কানাইঘাটে নব প্রতিষ্ঠিত দুই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ ফ্যাসিস্ট নেতা একেএম ফজলুর রহমানের বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক, কানাইঘাট: সিলেটের কানাইঘাট উপজেলার সড়কের বাজার এলাকায় নব প্রতিষ্ঠিত সড়কের বাজার মহিলা কলেজ ও সড়কের বাজার ইউনাইটেড কলেজকে ঘিরে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। প্রতিষ্ঠান দুটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, একটি পক্ষ বিভিন্নভাবে প্রতিষ্ঠান দুটির অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করছে।

অভিযোগকারীদের দাবি, সাবেক সরকারি কর্মকর্তা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এমসি কলেজ শাখার সাবেক সভাপতি এ কে এম ফজলুর রহমান বিভিন্ন মহলে প্রভাব খাটিয়ে বিশেষ করে সড়কের বাজার মহিলা কলেজের অনুমোদন প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছেন। তাদের আরও দাবি, কিছু ব্যক্তি ও গণমাধ্যমকর্মীকে ব্যবহার করে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে নেতিবাচক প্রচারণাও চালানো হচ্ছে।

স্থানীয়দের একাংশের ভাষ্য, সড়কের বাজার এলাকার মানুষের উদ্যোগে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান দুটি এলাকার উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের মতে, এসব প্রতিষ্ঠান চালু হলে শিক্ষার্থীরা উপকৃত হবে।

এদিকে অভিযোগকারীরা আরও দাবি করেন, সড়কের বাজার এলাকায় আগে থেকেই মালিক-নাহার মেমোরিয়াল একাডেমি পরিচালিত হওয়ায় নতুন দুটি কলেজ চালু হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা তৈরি হতে পারে। এতে করে এই এলাকায় শিক্ষা বাণিজ্য বন্ধ হবার ভয়ে তিনি বিরোধিতা করছেন।

কলেজের দুটির অগ্রগতি বাধাগ্রস্ত করতে উক্ত কলেজের উদ্যোক্তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন মিডিয়ায় মানহানিকর প্রচারণা চালাচ্ছেন। 
অভিযোগের বিষয়ে এ কে এম ফজলুর রহমানের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়ায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ
ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু।

ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু।

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের রাজনীতিতে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার তার রাজনৈতিক জীবনের অন্যতম কঠিন পরীক্ষার মুখোমুখি। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনই নির্ধারণ করতে পারে চার দশকের বেশি সময়ের রাজনৈতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ।

দুর্নীতির একাধিক মামলা এবং মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা নিয়ে সমালোচনার কারণে নেতানিয়াহু এখন দেশ-বিদেশে তীব্র চাপের মধ্যে রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচন শুধু সরকার গঠনের লড়াই নয়, বরং নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্বেরও বড় পরীক্ষা।

নির্বাচনের আগে তার রাজনৈতিক অবস্থান আরও জটিল করে তুলেছে সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত। জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানোর জন্য উৎসাহিত করেছিলেন। এর পরপরই তেহরান ইসরাইল, উপসাগরীয় কয়েকটি দেশ এবং হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। এতে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে।

একই সময়ে উত্তরের সীমান্তে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে পূর্ণমাত্রার সংঘাতে জড়িয়ে রয়েছে ইসরাইল। ফলে একাধিক ফ্রন্টে যুদ্ধ পরিচালনার চাপে নেতানিয়াহুর সরকার কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে।

এই পরিস্থিতিতে নেতানিয়াহু এক ধরনের উভয়সংকটে পড়েছেন। একদিকে লেবাননে সামরিক অভিযান বন্ধের জন্য মার্কিন প্রশাসন তার ওপর চাপ বাড়াচ্ছে। অন্যদিকে ইসরাইলের উল্লেখযোগ্য সংখ্যক নাগরিক ইরান এবং তার আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার পক্ষেই অবস্থান নিয়েছেন। আন্তর্জাতিক কূটনৈতিক চাপ ও অভ্যন্তরীণ জনমতের এই বিপরীতমুখী অবস্থান তার জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিদেশনীতি ও যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও নেতানিয়াহুর বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার আগে ও পরে গোয়েন্দা এবং নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা তদন্তে স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠনে তার অস্বীকৃতি জনগণের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।

ইসরাইলে অনেকের মতে, ৭ অক্টোবরের হামলা প্রতিরোধে সরকারের ব্যর্থতার দায় এখনো স্পষ্টভাবে নির্ধারণ করা হয়নি। এর সঙ্গে দুর্নীতির মামলাগুলো যুক্ত হওয়ায় নেতানিয়াহুর রাজনৈতিক ভাবমূর্তি আরও চাপে পড়েছে।

সব মিলিয়ে, আগামী অক্টোবরের নির্বাচন কেবল ইসরাইলের পরবর্তী সরকার নির্ধারণ করবে না; একই সঙ্গে এটি বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের ভবিষ্যৎও নির্ধারণ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

টিআইএন ও কর নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:২৮ অপরাহ্ণ
টিআইএন ও কর নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত।

টিআইএন ও কর নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত।

নিজস্ব প্রতিবেদকঃ সীমিত আয়ের মানুষের করের চাপ কমাতে আগামী দুই অর্থবছর (২০২৬-২৭ ও ২০২৭-২৮) ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব থেকেও সরে আসতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরে করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা এবং ২০৩০-৩১ অর্থবছরে ৫ লাখ টাকা করার পরিকল্পনা রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, অর্থ বিল-২০২৬ সংসদে পাস হওয়ার আগেই এসব পরিবর্তন অন্তর্ভুক্ত করা হতে পারে।গত ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে অর্থ বিল উত্থাপন করেন।

প্রস্তাবিত বাজেটে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের জন্য করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব ছিল। বর্তমানে বছরে ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করমুক্ত।ওই কর্মকর্তা জানান, ব্যাংক হিসাব খোলার জন্য টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাবটি বাদ দেওয়া হতে পারে।

প্রস্তাবিত বাজেটে এ বিধান রাখা হলেও বিভিন্ন মহল এর বিরোধিতা করে। তাদের মতে, এ ধরনের বাধ্যবাধকতা আর্থিক অন্তর্ভুক্তিকে নিরুৎসাহিত করতে পারে এবং নতুন গ্রাহকদের ব্যাংকিং ব্যবস্থায় যুক্ত হওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে।

সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, ব্যবসা-প্রতিষ্ঠানের মধ্যে (বিটুবি) লেনদেনে শূন্য দশমিক ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) আরোপের প্রস্তাব অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া সোনা বিক্রির ওপর মূলধনী লাভ কর (ক্যাপিটাল গেইন ট্যাক্স) বর্তমান প্রস্তাবিত ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

প্রস্তাবিত অর্থ বিলে করদাতার রিটার্নে ঘোষিত সোনা, রুপা, গহনা, মূল্যবান পাথর, হীরা, মুদ্রা, ডিজিটাল মুদ্রা, শিল্পকর্ম, প্রাচীন নিদর্শন ও ক্লাব সদস্যপদ বিক্রি বা হস্তান্তর থেকে অর্জিত লাভের ওপর ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব রাখা হয়েছিল।

এ ছাড়া ট্রেজারি বিল, বন্ড, সঞ্চয়পত্র, ডিবেঞ্চার, সুকুক, শরিয়াহভিত্তিক সিকিউরিটিজ এবং শেয়ার ও স্টক বিক্রির মূলধনী লাভের ওপরও ১৫ শতাংশ করের প্রস্তাব রয়েছে।

স্টক ট্রেডিং প্ল্যাটফর্ম

আরেকটি সম্ভাব্য পরিবর্তন হলো, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং শুধু আইসিটি শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের করপোরেট কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হতে পারে।তবে আবাসন খাতের ডেভেলপারদের কর ব্যবস্থায় আপাতত কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন।