সোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
সর্বশেষ সংবাদ

সিসিকের পক্ষ থেকে ৬৭ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক

সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক ঃ  করোনাভাইরাসের কারনে ঘরে থাকা ৬৭ হাজার পরিবারের মধ্যে খাদ্য বিতরন শুরু হয়েছে। সিলেট সিটি করপোরেশনের ‘খাদ্য ফান্ড’ থেকে এই খাদ্য বিতরন করা হচ্ছে। বিষয়টি তত্বাবধান করছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। খাদ্য দ্রব্য বিতরনের প্রথম দিন মঙ্গলবার রাতে ৩৭০০ পরিবারের কাছে এই সামগ্রী পৌছে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এই খাদ্য সামগ্রী সব পরিবারের কাছে দেওয়া হবে।

করোনা ভাইরাস পরিস্থিতিতে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে এ খাদ্য ফান্ড গঠন করা হয়। আর এতে সরকার থেকে সিটি করপোরেশনকে দেওয়া হয় ৫০ মেট্রিক টন চাল। এছাড়া সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে নগরের ভিত্তবানদের কাছে থেকে অনুদান গ্রহন করা হয়।

নগর ভবনে কর্মরত কর্মচারী ও কর্মচারীদের এক দিনের বেতন এই ফান্ডে জমা দেওয়া হয়।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন- ইতিমধ্যে তাদের কাছে ৪০ হাজার পরিবারকে খাদ্য দ্রব্য পৌছে দেওয়ার ব্যবস্থা রয়েছে। পর্যায়ক্রমে আরো খাদ্য সামগ্রী আসবে। সেগুলোও বিতরন করা হবে। মোট ৬৭ পরিবারকে এই খাদ্য সামগ্রী বিতরন করা হবে। সিটি করপোরেশন তালিকা তৈরী করে কাউন্সিলরদের মাধ্যমে পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এদিকে- কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও কর্মহীন পরিবারের জন্য গঠিত সিলেট সিটি করপোরেশনের খাদ্য ফান্ডের খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর ১,২,৪ ও ২২ নং এই চারটি ওয়ার্ডে শ্রমজীবী ও কর্মহীন পরিবারের মানুষের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সময় চারটি ওয়ার্ডের প্রায় ৩৭০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে চাল, পিয়াজ, আলু, তৈল, ডাল, লবণ। এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ২নং ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান , ১২নং ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলী, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।

Check Also

রাতে আওয়ামীলীগ নিষিদ্ধ; দিনে আওয়ামীলীগের ইউনিয়ন চেয়ারম্যান আফসর উদ্দিনকে ধরে এনে হেনস্থা! 11 মে ২০২৫ খ্রিঃ

রাতে আওয়ামীলীগ নিষিদ্ধ; দিনে আওয়ামীলীগের ইউনিয়ন চেয়ারম্যান আফসর উদ্দিনকে ধরে এনে হেনস্থা।

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খানকে সংবর্ধনা প্রদান।

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খানকে সংবর্ধনা প্রদান।

বাংলাদেশের অর্থনীতির

দেশের অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ রবিবার : দেবপ্রিয় ভট্টাচার্য

ঢাকাপ্রেসঃ দেশের অর্থীতির শ্বেতপত্র আগামী রবিবার প্রকাশ করা হবে। এর আগে আগামীকাল শনিবার তা প্রধান …

অ্যান্টিবায়োটিকের কারণে ক্যানসারের চেয়েও বেশি মানুষ মারা যাবে।

অ্যান্টিবায়োটিকের কারণে ক্যানসারের চেয়েও বেশি মানুষ মারা যাবে।

প্রধানমন্ত্রীকে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট।

প্রধানমন্ত্রীকে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights