বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ

ছুটিতে ব্যাংক লেনদেন সময় বৃদ্ধি

সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়েছে সরকার। সেই সঙ্গে সাধারণ ছুটির সময়ে সীমিত আকারে ব্যাংক চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে পূর্বঘোষিত সময়সীমায় পরিবর্তনের নির্দেশনা দেয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। তবে নগদ লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনটি দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হযয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে পূর্ব ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধি করেছে সরকার। সেজন্য আগামী ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত দৈনিক ব্যাংকিং লেনদেনের সময়সূচি পুনঃনির্ধারণ করা হলো। এই দিনগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। তবে নগদ লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এক্ষেত্রে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ বিকেল ৩টা পর্যন্ত কাজ করতে পারবে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, উল্লেখিত সময়ে গ্রাহকের প্রয়োজনে নগদ অথবা চেকের মাধ্যমে অর্থ জমা ও উত্তোলনের পাশাপাশি ডিডি বা পে-অর্ডার ইত্যাদি ইস্যু, ট্রেজারি চালান জমাসহ বাংলাদেশ ব্যাংক কর্তৃক চালু রাখা বিভিন্ন পেমেন্ট সিস্টেমের অথবা ক্লিয়ারিং ব্যবস্থার আওতাধীন অন্যান্য লেনদেন সুবিধা প্রদান নিশ্চিত করতে হবে।

About admin

Dhakapressbd.com is a online newspaper.

Check Also

এক নাম্বারেই চলবে ৪ টি ফোনে হোয়াটস্‌এ্যাপ ।

এক নাম্বারেই চলবে ৪ টি ফোনে হোয়াটস্‌এ্যাপ ।

২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন সাহাবুদ্দিন।

২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন সাহাবুদ্দিন।

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাষ্ট্রপতি হিসেবে যা করণীয় তাই করবো: মো. সাহাবুদ্দিন

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাষ্ট্রপতি হিসেবে যা করণীয় তাই করবো: মো. সাহাবুদ্দিন

সিটি নির্বাচন

পাঁচ সিটিতে নৌকার মাঝি হলেন যারা। ১৫ এপ্রিল ২০২৩

পাঁচ সিটিতে নৌকার মাঝি হলেন যারা

ঈদের ছুটি বাড়ানো হচ্ছে একদিন। ১০ এপ্রিল ২০২৩

ঈদের ছুটি বাড়ানো হচ্ছে একদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights