বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
একনজরে দেখে নিন ৯ কোম্পানির লভ্যাংশ

একনজরে দেখে নিন ৯ কোম্পানির লভ্যাংশ। ২৬ অক্টোবর ২০২২

শেয়ারবাজার ডেস্কঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ৯ কোম্পানি ৩০ জুন, ২০২২ অর্থবছরের বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।  কোম্পানিগুলো হলো: আমরা নেটওয়ার্কস লিমিটেড , নিয়ালকো অ্যালয়স,অগ্নি সিস্টেমস, বীকন ফার্মা লিমিটেড,  আনলিমা ইয়ার্ন লিমিটেড, রেনউইক যজ্ঞেশ্বর, আরএন স্পিনিং মিলস লিমিটেড, মালেক স্পিনিং মিলস লিমিটেড এবং জেএমআই হসপিটাল লিমিটেড।

আরএন স্পিনিং মিলস লিমিটেড : দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আরএন স্পিনিং মিলস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোন লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৯ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১৮ পয়সা। আগামী ২১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর ।

আমরা নেটওয়ার্কস লিমিটেড : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৫ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ৫ শতাংশ বোনাস।

সূত্র অনুসারে, আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ০৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৬ টাকা ৭০ পয়সা। আগামী ২৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

আনলিমা ইয়ার্ন লিমিটেড : পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ না দেয়ার ঘোষণা দিয়েছ

সূত্রমতে, আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি (ঊচঝ) লোকশান হয়েছে ১৮ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি ইপিএস ছিল ৫ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৩৪ পয়সা। আগামী ২০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

মালেক স্পিনিং মিলস লিমিটেড : পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেড ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ৩ টাকা ৭২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৩ টাকা ৩৬ পয়সা । গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৮ টাকা ৯১ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর ২০২২।

নিয়ালকো অ্যালয়স: দেশের পুঁজিবাজারের এসএমই মার্কেটে তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা।যা গত বছর এ সময় শেয়ার প্রতি ইপিএস ছিল ১ টাকা ৭২ পয়সা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২.০২ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর সকাল ১০.৩০ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

বীকন ফার্মা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ৫ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৩ টাকা ৭৪ পয়সা। আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর ।

অগ্নি সিস্টেমস: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

সূত্র মতে, আলোচ্য বছরে কোম্পানির শেয়ার প্রতি আয়  হয়েছে ১ টাকা ০১ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৭৭ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ২৭ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। এর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর ২০২২।

রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড :দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ না দেয়ার ঘোষণা দিয়েছে। সূত্র অনুসারে, আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ঊচঝ) হয়েছে ৪৩ টাকা ২৪ পয়সা।

আগের বছর কোম্পানিটির লোকসান হয়েছিল ২৩ টাকা ৩২ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) লোকশানে ছিল ৬৬ টাকা ৪৮ পয়সা। আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

জেএমআই হসপিটাল: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২.৫০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ।

আজ মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র অনুসারে, আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ৩ টাকা ২৫ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৫০ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮ টাকা ৮৪ পয়সা। আগামী ১২ জানুয়ারী ২০২৩ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

Check Also

sec-chairman

অবশেষে টনক নড়লো বিএসইসি‘র। ২১ এপ্রিল ২০২৪

অবশেষে টনক নড়লো বিএসইসি‘র।

sec-chairman

দ্বিতীয় মেয়াদে আবারো বিএসইসি চেয়ারম্যান হচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

দ্বিতীয় মেয়াদে আবারো বিএসইসি চেয়ারম্যান হচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

‍পতন

পুঁজিবাজারে আবারও ভয়াবহ পতন ! দিশেহারা বিনিয়োগকারীগণ। ২৮ জানুয়ারি ২০২৪

পুঁজিবাজারে আবারও ভয়াবহ পতন ! দিশেহারা বিনিয়োগকারীগণ। ২৮ জানুয়ারি ২০২৪

board meeting

১৪ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা। ২৬ জানুয়ারি ২০২৪

১৪ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা। ২৬ জানুয়ারি ২০২৪

শেয়ার বাজার

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে যেসকল বীমা কোম্পানিতে। ২৫ ডিসেম্বর ২০২৩

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে যেসকল বীমা কোম্পানিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights