বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্সের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্সের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ। ২ নভেম্বর ২০২২

পপুলেশন ডেস্কঃ প্রাথমিক গণপ্রস্তাবের অনুমোদন পাওয়া ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের  (আইপিও) আবেদন শুরু হবে আগামী ২০ নভেম্বর এবং আবেদন গ্রহণ চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ১৫ সেপ্টেম্বর কোম্পানিটির আইপিও অনুমোদন করেছে।

জানা গেছে কোম্পানিটি ১০টাকা মূল্যে ২ কোটি ২৬ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ২০ কোটি ২৬ লাখ টাকা পুজিবাজার থেকে উত্তোলন করবে।  উত্তোলিত অর্থ কোম্পানিটি শেয়ারবাজারে বিনিয়োগ, সরকারি ডিপোজিট ক্রয়, স্থায়ী আমানতে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যবহার করবে।

গত ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরিক্ষিত আর্থিক বিবরনী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) (পুন:মূল্যায়ন ছাড়া) ১৭ টাকা ৪৮ পয়সা এবং পুনর্মূল্যায়ন পরবর্তী এনএভি ২০ টাকা ৯৬ পয়সা। আলোচিত বছরে শেয়ার প্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ১ টাকা ৮২ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও ইসি সিকিউরিটিজ। আর কোম্পানির নিরীক্ষক হিসেবে আছে ইসলাম, আফতাব অ্যান্ড কোং চার্টার্ড একাউন্ট্যান্টস। বিএসইসির শর্ত মোতাবেক পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

Check Also

sec-chairman

অবশেষে টনক নড়লো বিএসইসি‘র। ২১ এপ্রিল ২০২৪

অবশেষে টনক নড়লো বিএসইসি‘র।

sec-chairman

দ্বিতীয় মেয়াদে আবারো বিএসইসি চেয়ারম্যান হচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

দ্বিতীয় মেয়াদে আবারো বিএসইসি চেয়ারম্যান হচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

‍পতন

পুঁজিবাজারে আবারও ভয়াবহ পতন ! দিশেহারা বিনিয়োগকারীগণ। ২৮ জানুয়ারি ২০২৪

পুঁজিবাজারে আবারও ভয়াবহ পতন ! দিশেহারা বিনিয়োগকারীগণ। ২৮ জানুয়ারি ২০২৪

board meeting

১৪ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা। ২৬ জানুয়ারি ২০২৪

১৪ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা। ২৬ জানুয়ারি ২০২৪

শেয়ার বাজার

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে যেসকল বীমা কোম্পানিতে। ২৫ ডিসেম্বর ২০২৩

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে যেসকল বীমা কোম্পানিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights