সোমবার , ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
আর্থিক প্রতিবেদন
আর্থিক প্রতিবেদন

৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ ।

ঢাকা প্রেসঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানি প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো- ব্যাংক এশিয়া, স্ট্যান্ডার্ড ব্যাংক, এবি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি বছরের (২০২৩) প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্যাংক এশিয়ার শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১৪ পয়সা। আগের অর্থবছরের (২০২২) একই সময় প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইপিএস হয়েছিল ১ টাকা ৬ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৯৮ পয়সা। প্রথম প্রান্তিকে স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৮ পয়সা। আগের অর্থবছরের একই সময় প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ১২ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৬ দশমিক ৬৬ টাকা।

প্রথম প্রান্তিকে এবি ব্যাংকের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১৩ পয়সা। আগের অর্থবছরের একই সময় প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ১৮ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৯ দশমিক ৮৪ টাকা। প্রথম প্রান্তিকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৭৫ পয়সা। আগের অর্থবছরের একই সময় প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ৭১ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৪ দশমিক ৬১ টাকা।

প্রথম প্রান্তিকে ইউনিয়ন ব্যাংকের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৩৬ পয়সা। আগের অর্থবছরের একই সময় প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ৩৫ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৫ দশমিক ৮৩ টাকা। প্রথম প্রান্তিকে ন্যাশনাল ব্যাংকের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯৭ পয়সা। আগের অর্থবছরের একই সময় প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১৮ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১ দশমিক ৯২ টাকা।

প্রথম প্রান্তিকে ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৭২ পয়সা। আগের অর্থবছরের একই সময় প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ৯৪ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৩ দশমিক ১ টাকা।

Check Also

sec-chairman

অবশেষে টনক নড়লো বিএসইসি‘র। ২১ এপ্রিল ২০২৪

অবশেষে টনক নড়লো বিএসইসি‘র।

sec-chairman

দ্বিতীয় মেয়াদে আবারো বিএসইসি চেয়ারম্যান হচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

দ্বিতীয় মেয়াদে আবারো বিএসইসি চেয়ারম্যান হচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

‍পতন

পুঁজিবাজারে আবারও ভয়াবহ পতন ! দিশেহারা বিনিয়োগকারীগণ। ২৮ জানুয়ারি ২০২৪

পুঁজিবাজারে আবারও ভয়াবহ পতন ! দিশেহারা বিনিয়োগকারীগণ। ২৮ জানুয়ারি ২০২৪

board meeting

১৪ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা। ২৬ জানুয়ারি ২০২৪

১৪ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা। ২৬ জানুয়ারি ২০২৪

শেয়ার বাজার

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে যেসকল বীমা কোম্পানিতে। ২৫ ডিসেম্বর ২০২৩

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে যেসকল বীমা কোম্পানিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights