সোমবার , ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
ঘূর্ণিঝড়
ঘূর্ণিঝড়

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মোখা’

ঢাকা প্রেসঃ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ আরো উত্তর দিকে অগ্রসর ও ঘণীভূত হয়েছে। এটি মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।

আজ শুক্রবার (১২ মে) সকাল সাড়ে ৮টায় আবহাওয়া অধিদপ্তরের ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়টি আজ ভোর ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিম, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিম, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিম এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দেয়া হয়েছে।

Check Also

ফেসবুকে মাশরাফির আবেগঘন বার্তা।

ফেসবুকে মাশরাফির আবেগঘন বার্তা

শেয়ার বাজার

আইপিওতে নেই আগ্রহ: কমিশনের উপর আস্থার সংকটে ভোগছে শেয়ারবাজার

আইপিওতে নেই আগ্রহ: কমিশনের উপর আস্থার সংকটে ভোগছে শেয়ারবাজার

বিজেপির অভিযোগকে দুর্ভাগ্যজনক বলল মার্কিন দূতাবাস

বিজেপির অভিযোগকে দুর্ভাগ্যজনক বলল মার্কিন দূতাবাস

বিজেপির অভিযোগকে দুর্ভাগ্যজনক বলল মার্কিন দূতাবাস

ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু বিএনপি নেতাকর্মীদের। 8 ডিসেম্বর ২০২

ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু বিএনপি নেতাকর্মীদের। 8 ডিসেম্বর ২০২4

ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু বিএনপি নেতাকর্মীদের। 8 ডিসেম্বর ২০২4

বিদ্রোহীদের নিয়ন্ত্রণে দামেস্ক, পালিয়ে গেছেন প্রেসিডেন্ট আসাদ।

বিদ্রোহীদের নিয়ন্ত্রণে দামেস্ক, পালিয়ে গেছেন প্রেসিডেন্ট আসাদ।

বিদ্রোহীদের নিয়ন্ত্রণে দামেস্ক, পালিয়ে গেছেন প্রেসিডেন্ট আসাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights