বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
লভ্যাংশ ঘোষণা
লভ্যাংশ ঘোষণা

একনজরে দেখে নিন ৯ ব্যাংকের লভ্যাংশ ।

ঢাকা প্রেসঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৯ ব্যাংকের সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ন্যাশনাল ব্যাংক ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। নিম্নে ব্যাংকগুলোর সমাপ্ত অর্থবছরে লভ্যাংশ তুলে ধরা হলো: ইউনিয়ন ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক  লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, এনআরবিসি ব্যাংক লিমিটেড, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক এবং ঢাকা ব্যাংক লিমিটেড।

ইউনিয়ন ব্যাংক লিমিটেড: ইউনিয়ন ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। আগের বছর কোম্পানিটির ১ টাকা ৫৬ পয়সা ইপিএস হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৮২ পয়সা। আগামী ১৫ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ মে ।

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড: স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ এবং ২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৭৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৭ পয়সা। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৫ জুন এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৬ জুন ২০২৩।

সাউথইস্ট ব্যাংক: সাউথইস্ট ব্যাংক লিমিটেডের সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। এর মধ্যে ৬ শতাংশ নগদ এবং ৪ শতাংশ বোনাস লভ্যাংশ। সর্বশেষ হিসাববছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪২ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৪৪ পয়সা।

৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৪ টাকা ৮৭ পয়সা। আগামী ৫ জুলাই ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ জুন।

প্রিমিয়ার ব্যাংক লিমিটেড: প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ এবং সাড়ে ৭ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২ টাকা ৮৬ পয়সা।

এছাড়া, ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৬৪ পয়সা। এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৪ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ মে।

এনআরবিসি ব্যাংক লিমিটেড: এনআরবিসি ব্যাংক লিমিটেডের ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৭.৫০ শতাংশ ক্যাশ ও ৪.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ২ টাকা ৪৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৮৫ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৭৩ পয়সা।

এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৯.৪৫ টাকা। আগামী ১৯ জুন, ২০২৩ তারিখ বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মে, ২০২৩।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড: আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১২ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ১ টাকা ৯৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৯৬ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৭৫ পয়সা। আগামী ১৬ আগষ্ট, ২০২৩ তারিখ ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ জুন, ২০২৩।

ন্যাশনাল ব্যাংক লিমিটেড : ন্যাশনাল ব্যাংক লিমিটেড ৩১ জুন, ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ টাকা ১৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা। আগামী ১৭ আগস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

মার্কেন্টাইল ব্যাংক:  মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ এবং ২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৩ টাকা ২৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ৭১ পয়সা। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ মে এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৪ জুন ২০২৩।

ঢাকা ব্যাংক:  ঢাকা ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৬ শতাংশ ক্যাশ এবং ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ২ টাকা ২৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ৬৫ পয়সা।ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ মে এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৮ জুন ২০২৩।

Check Also

sec-chairman

অবশেষে টনক নড়লো বিএসইসি‘র। ২১ এপ্রিল ২০২৪

অবশেষে টনক নড়লো বিএসইসি‘র।

sec-chairman

দ্বিতীয় মেয়াদে আবারো বিএসইসি চেয়ারম্যান হচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

দ্বিতীয় মেয়াদে আবারো বিএসইসি চেয়ারম্যান হচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

‍পতন

পুঁজিবাজারে আবারও ভয়াবহ পতন ! দিশেহারা বিনিয়োগকারীগণ। ২৮ জানুয়ারি ২০২৪

পুঁজিবাজারে আবারও ভয়াবহ পতন ! দিশেহারা বিনিয়োগকারীগণ। ২৮ জানুয়ারি ২০২৪

board meeting

১৪ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা। ২৬ জানুয়ারি ২০২৪

১৪ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা। ২৬ জানুয়ারি ২০২৪

শেয়ার বাজার

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে যেসকল বীমা কোম্পানিতে। ২৫ ডিসেম্বর ২০২৩

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে যেসকল বীমা কোম্পানিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights