ঢাকা প্রেসঃ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৯০ বারে ৩ লাখ ৭৪ হাজার ৫০১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৩ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে বিডিকম অনলাইনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৯৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৭০৫ বারে ২৭ লাখ ৯৯ হাজার ৬৩৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৮০ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা জেএমআই হসপিটালের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৭৭১ বারে ১১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৪০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে: পেপার প্রসেসিংয়ের ৩.৪৫ শতাংশ, নাভানা ফার্মার ৩.২০ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৩.০৬ শতাংশ, এ্যাপেক্স ফুটওয়্যারের ৩.০৪ শতাংশ, বিডি থাই ফুডের ২.৯৮ শতাংশ, মুন্নু এগ্রোর ২.৯০ শতাংশ এবং এমবি ফার্মার ২.৮৬ শতাংশ দর কমেছে।
Dhakapresbd Trusted Online News Portal