বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রথম আলো সম্পাদক
প্রথম আলো সম্পাদক

আগাম জামিন পেলেন প্রথম আলো সম্পাদক। ২ এপ্রিল ২০২৩

ঢাকা প্রেসঃ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২ এপ্রিল) বিকেলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে মতিউর রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল, ইমতিয়াজ মাহমুদ ও প্রশান্ত কর্মকার।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মেহেদী হাসান চৌধুরী ও সুদীপ চ্যাটার্জি।

এর আগে সকালে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন।

গত বুধবার মধ্যরাতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়। রাজধানীর রমনা থানায় করা এই মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (সাভারে কর্মরত) শামসুজ্জামানকেও আসামি করা হয়েছে। এছাড়া আসামিদের মধ্যে ‘সহযোগী ক্যামেরাম্যান’সহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিরাও রয়েছেন।

এই মামলার বাদী আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক)।

Check Also

ফেসবুকে মাশরাফির আবেগঘন বার্তা।

ফেসবুকে মাশরাফির আবেগঘন বার্তা

শেয়ার বাজার

আইপিওতে নেই আগ্রহ: কমিশনের উপর আস্থার সংকটে ভোগছে শেয়ারবাজার

আইপিওতে নেই আগ্রহ: কমিশনের উপর আস্থার সংকটে ভোগছে শেয়ারবাজার

বিজেপির অভিযোগকে দুর্ভাগ্যজনক বলল মার্কিন দূতাবাস

বিজেপির অভিযোগকে দুর্ভাগ্যজনক বলল মার্কিন দূতাবাস

বিজেপির অভিযোগকে দুর্ভাগ্যজনক বলল মার্কিন দূতাবাস

ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু বিএনপি নেতাকর্মীদের। 8 ডিসেম্বর ২০২

ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু বিএনপি নেতাকর্মীদের। 8 ডিসেম্বর ২০২4

ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু বিএনপি নেতাকর্মীদের। 8 ডিসেম্বর ২০২4

বিদ্রোহীদের নিয়ন্ত্রণে দামেস্ক, পালিয়ে গেছেন প্রেসিডেন্ট আসাদ।

বিদ্রোহীদের নিয়ন্ত্রণে দামেস্ক, পালিয়ে গেছেন প্রেসিডেন্ট আসাদ।

বিদ্রোহীদের নিয়ন্ত্রণে দামেস্ক, পালিয়ে গেছেন প্রেসিডেন্ট আসাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights