শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ

১১ ব্যাংক মূলধন ঘাটতিতে ৩৩ হাজার ৫৭৫ কোটি টাকার।

ঢাকা প্রেসঃ দেশের ১১টি ব্যাংক গত মার্চে ৩৩ হাজার ৫৭৫ কোটি টাকার যৌথ মূলধন ঘাটতির মুখে পড়েছে। যা তার আগের তিন মাসের তুলনায় নয় দশমিক তিন শতাংশ বেশি। ক্রমাগত অনিয়ম এবং সুশাসনের অভাবে ব্যাংকগুলোতে এই প্রভাব পড়েছে বলে জানাচ্ছে বাংলাদেশ ব্যাংকের তথ্য।

মূলধন ঘাটতির সম্মুখীন হওয়া বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী, জনতা, সোনালী, বেসিক ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক এবং পদ্মা ব্যাংকে গত ডিসেম্বরে তহবিল ঘাটতি ছিল ৩০ হাজার ৬৯৭ কোটি টাকা। বিশেষজ্ঞরা বড় ধরনের মূলধন ঘাটতির জন্য ব্যাংকগুলোর দুর্নীতি এবং করপোরেট সুশাসনের অভাবকে দায়ী করেছেন।

মার্চ মাস পর্যন্ত ১১টি ব্যাংকের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের মূলধন ঘাটতি ছিল সবচেয়ে বেশি, ১৪ হাজার ০৯৩ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ঘাটতি দাঁড়ায় তিন হাজার ৩৬০ কোটি টাকা। এছাড়া রূপালী ব্যাংকে ছিল দুই হাজার ৫৭৪ কোটি এবং জনতা ব্যাংকে দুই হাজার ৩৮৮ কোটি টাকা।

বাংলাদেশের পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, উদ্বেগজনক পরিস্থিতি হচ্ছে, যেসব ব্যাংকের মূলধনের ঘাটতি বেশি তাদের আর্থিক অবস্থার অবনতি হচ্ছে।

বিশাল অনুপাতের খেলাপি ঋণ ব্যাংকগুলোর মূলধন ঘাটতি আরও বাড়িয়ে দিয়েছে। ২০২৩ সালের প্রথম তিন মাসে খেলাপি ঋণ ১০ হাজার ৯৬৪ কোটি টাকা থেকে বেড়ে এক লাখ ৩১ হাজার ৬২১ কোটি টাকা হয়েছে। তিন মাস আগের তুলনায় ব্যাংকিং খাতে নন-পারফর্মিং লোন (এনপিএল) বেড়েছে নয় শতাংশ এবং এক বছর আগের তুলনায় ১৬ শতাংশ।

মার্চ মাস পর্যন্ত নন-পারফর্মিং লোনের অনুপাত দাঁড়িয়েছে বকেয়া ঋণের আট দশমিক আট শতাংশ। যা ডিসেম্বরে ছিল আট দশমিক ১৬ শতাংশ এবং আগের বছর একই সময়ে ছিল আট দশমিক ৫৩ শতাংশ। ব্যাংকগুলোকে খেলাপি ঋণের বিপরীতে মোটা অংকের অর্থ বরাদ্দ রাখতে হয়, যা শেষ পর্যন্ত তাদের মূলধনে প্রভাব ফেলে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক কর্মকর্তা মনসুর আরও বলেন, সরকার এবং কেন্দ্রীয় ব্যাংককে মূলধন ঘাটতি কমাতে সমন্বিত উদ্যোগ নেওয়া উচিত। মালিক হিসেবে সরকারের উচিত রাষ্ট্র পরিচালিত ব্যাংকগুলোতে মূলধন বিনিয়োগ করা। তিনি বলেন, তবে এই ধরনের বিনিয়োগ নেতিবাচক প্রভাব ফেলে। তার কারণ তহবিল সাধারণ মানুষের পকেট থেকে আসবে। তাই, কেন্দ্রীয় ব্যাংকের উচিত মূলধন ঘাটতির সম্মুখীন বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে বসে তাদের অবস্থার উন্নতির জন্য একটি কৌশল প্রণয়ন করা। সূত্র : ডয়চে ভেলে

Check Also

ব্যর্থতা গোপন করতেই কি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশ্ন টিআইবির

ব্যর্থতা গোপন করতেই কি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশ্ন টিআইবির

board meeting

৩২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা।

৩২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা।

sec-chairman

অবশেষে টনক নড়লো বিএসইসি‘র। ২১ এপ্রিল ২০২৪

অবশেষে টনক নড়লো বিএসইসি‘র।

sec-chairman

দ্বিতীয় মেয়াদে আবারো বিএসইসি চেয়ারম্যান হচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

দ্বিতীয় মেয়াদে আবারো বিএসইসি চেয়ারম্যান হচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

‍পতন

পুঁজিবাজারে আবারও ভয়াবহ পতন ! দিশেহারা বিনিয়োগকারীগণ। ২৮ জানুয়ারি ২০২৪

পুঁজিবাজারে আবারও ভয়াবহ পতন ! দিশেহারা বিনিয়োগকারীগণ। ২৮ জানুয়ারি ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights