বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির এমপিরা

ঢাকাপ্রেসঃ সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সংসদ ভবনে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দলটির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের আগে এ সিদ্ধান্তের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করছে না। তার মতে, সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি এখনও সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়নি এবং এ বিষয়ে প্রয়োজনীয় সাংবিধানিক কাঠামো নির্ধারণ করা হয়নি।

তিনি বলেন, গণভোটের রায় অনুযায়ী যদি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়, তবে সেটিকে আগে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি সংস্কার পরিষদের সদস্যদের শপথ কে নেবেন, কীভাবে নেবেন সে বিষয়ে সাংবিধানিক বিধানও নির্ধারণ করতে হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সংশ্লিষ্ট শপথের ফরম সংবিধানের তৃতীয় তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে এবং সংসদে তা অনুমোদনের পর সংস্কার পরিষদের সদস্যদের শপথের বিধান কার্যকর করা যেতে পারে।

আমরা এতদিন সংবিধান মেনে চলেছি, ভবিষ্যতেও তা মেনে চলবো, বলে মন্তব্য করেন তিনি।

বক্তব্যের সময় সেখানে দলের চেয়ারম্যান তারেক রহমানসহ নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। দলীয় চেয়ারম্যানের নির্দেশেই এই সিদ্ধান্ত জানানো হয়েছে বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।

পরে বিএনপির সংসদ সদস্যরা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে জাতীয় সংসদের শপথ গ্রহণ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে এবং জোটগতভাবে মোট ২১২টি আসনে জয় পেয়েছে।

About admin

Dhakapressbd.com is a online newspaper.

Check Also

শেয়ার বাজার

আইপিওতে নেই আগ্রহ: কমিশনের উপর আস্থার সংকটে ভোগছে শেয়ারবাজার

আইপিওতে নেই আগ্রহ: কমিশনের উপর আস্থার সংকটে ভোগছে শেয়ারবাজার

বিজেপির অভিযোগকে দুর্ভাগ্যজনক বলল মার্কিন দূতাবাস

বিজেপির অভিযোগকে দুর্ভাগ্যজনক বলল মার্কিন দূতাবাস

বিজেপির অভিযোগকে দুর্ভাগ্যজনক বলল মার্কিন দূতাবাস

ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু বিএনপি নেতাকর্মীদের। 8 ডিসেম্বর ২০২

ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু বিএনপি নেতাকর্মীদের। 8 ডিসেম্বর ২০২4

ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু বিএনপি নেতাকর্মীদের। 8 ডিসেম্বর ২০২4

বিদ্রোহীদের নিয়ন্ত্রণে দামেস্ক, পালিয়ে গেছেন প্রেসিডেন্ট আসাদ।

বিদ্রোহীদের নিয়ন্ত্রণে দামেস্ক, পালিয়ে গেছেন প্রেসিডেন্ট আসাদ।

বিদ্রোহীদের নিয়ন্ত্রণে দামেস্ক, পালিয়ে গেছেন প্রেসিডেন্ট আসাদ।

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খানকে সংবর্ধনা প্রদান।

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খানকে সংবর্ধনা প্রদান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights