শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
লভ্যাংশ ঘোষণা
লভ্যাংশ ঘোষণা

বিগত সপ্তাহে তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা। ১ এপ্রিল ২০২৩

ঢাকাপ্রেসঃ সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি ৩১ ডিসেম্বর’২২ সমাপ্ত অর্থবছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। এই তিন কোম্পানির মধ্যে রয়েছে পাইওনির ইন্স্যুরেন্স, ডিবিএইচ ফাইন্যান্স এবং আইসিবি ইসলামি ব্যাংক লিমিটেড।

পাইওনিয়ার ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থ বছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ০৯ পয়সা। আগের ছরের একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৯৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ৪৬ টাকা ৮৮ পয়সা। এই ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ৩১ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ এপ্রিল।

ডিবিএইচ ফাইন্যান্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টক ডিভিডেন্ড।সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২১ পয়সা। যা আগের অর্থবছরে ছিল ৫ টাকা ৩৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকায়।

যা আগের অর্থবছর শেষে ছিল ৩৭ টাকা ১৫ পয়সা। আগামী ১৮ মে বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ এপ্রিল।

আইসিবি ইসলামি ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৮ পয়সা। আগের বছর ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৫৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় ছিল ১৮ টাকা ৫১ পয়সা। যা আগের বছর ছিল ১৮ টাকা ১৩ পয়সা। আগামী ১৩ জুলাই ২০২২ তারিখে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ মে।

Check Also

ব্যর্থতা গোপন করতেই কি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশ্ন টিআইবির

ব্যর্থতা গোপন করতেই কি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশ্ন টিআইবির

board meeting

৩২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা।

৩২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা।

sec-chairman

অবশেষে টনক নড়লো বিএসইসি‘র। ২১ এপ্রিল ২০২৪

অবশেষে টনক নড়লো বিএসইসি‘র।

sec-chairman

দ্বিতীয় মেয়াদে আবারো বিএসইসি চেয়ারম্যান হচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

দ্বিতীয় মেয়াদে আবারো বিএসইসি চেয়ারম্যান হচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

‍পতন

পুঁজিবাজারে আবারও ভয়াবহ পতন ! দিশেহারা বিনিয়োগকারীগণ। ২৮ জানুয়ারি ২০২৪

পুঁজিবাজারে আবারও ভয়াবহ পতন ! দিশেহারা বিনিয়োগকারীগণ। ২৮ জানুয়ারি ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights