শনিবার , ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ

পুঁজিবাজারে কারসাজি-গুজবের অভিযোগে গ্রেফতার ৩

ঢাকাপ্রেসঃ প্রায় প্রতিদিনই দরপতন হচ্ছে দেশের পুঁজিবাজারে। শেয়ার ও ইউনিটের দাম কমার কারণে বিনিয়োগ করা অর্থ হারাচ্ছেন বিনিয়োগকারীরা। লোকসানের হাত থেকে বাঁচাতে দৃশ্যমান কোনো কার্যকরী পদক্ষেপ চোখে পড়ছে না। ফলে দিন যত যাচ্ছে লোকসানের পাল্লা ভারী হচ্ছে। এতে দিশেহারা হয়ে পড়ছেন পুঁজিবাজারে বিনিয়োগকারীরা।

এ পরিস্থিতিতে পুঁজিবাজারে কারসাজি ও গুজব রটানোর অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।

শুক্রবার (২৬ এপ্রিল) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর একাধিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, সম্প্রতি পুঁজিবাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণ গ্রাহককে তাদের শেয়ার বিক্রি করে লাভের চাইতে লোকসান গুনতে হচ্ছে বেশি। এক শ্রেণির অসাধু ব্যক্তি এই শেয়ারের দাম নিয়ে কারসাজি করছেন। আবার কেউ কেউ গুজব রটাচ্ছেন। এসব অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিকভাবে গ্রেফতার ব্যক্তিদের নাম-পরিচয় জানায়নি ডিবি। এ বিষয়ে আগামীকাল শনিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

Check Also

দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা।

ঢাকা প্রেসঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানি দুটো হলো: …

ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্র, গ্রেফতার শতাধিক

ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্র, গ্রেফতার শতাধিক

ব্যর্থতা গোপন করতেই কি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশ্ন টিআইবির

ব্যর্থতা গোপন করতেই কি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশ্ন টিআইবির

board meeting

৩২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা।

৩২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা।

sec-chairman

অবশেষে টনক নড়লো বিএসইসি‘র। ২১ এপ্রিল ২০২৪

অবশেষে টনক নড়লো বিএসইসি‘র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights