শনিবার , ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ

দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা।

ঢাকা প্রেসঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানি দুটো হলো: পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৩৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সূত্রে জানায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭০ পয়সা। যা আগের বছর ছিল ৩ টাকা ৮০ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯১ টাকা ২০ পয়সায়। আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ১২ টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ জুলাই ।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। সূত্রমতে, ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৩১ জুলাই সকাল ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগমী ৮ জুলাই। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

About admin

Dhakapressbd.com is a online newspaper.

Check Also

sec-chairman

দ্বিতীয় মেয়াদে আবারো বিএসইসি চেয়ারম্যান হচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

দ্বিতীয় মেয়াদে আবারো বিএসইসি চেয়ারম্যান হচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

‍পতন

পুঁজিবাজারে আবারও ভয়াবহ পতন ! দিশেহারা বিনিয়োগকারীগণ। ২৮ জানুয়ারি ২০২৪

পুঁজিবাজারে আবারও ভয়াবহ পতন ! দিশেহারা বিনিয়োগকারীগণ। ২৮ জানুয়ারি ২০২৪

board meeting

১৪ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা। ২৬ জানুয়ারি ২০২৪

১৪ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা। ২৬ জানুয়ারি ২০২৪

শেয়ার বাজার

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে যেসকল বীমা কোম্পানিতে। ২৫ ডিসেম্বর ২০২৩

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে যেসকল বীমা কোম্পানিতে

bo-account

পুঁজিবাজারে বিনিয়োগকারী বেড়েছে ৪ হাজারের উপর। ৫ ডিসেম্বর ২০২৩

পুঁজিবাজারে বিনিয়েঅগকারী বেড়েছে ৪ হাজারের উপর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights