বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
আর্থিক প্রতিবেদন
আর্থিক প্রতিবেদন

৯ কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের মুনাফা প্রকাশ

পপুলেশন ডেস্কঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৯ কোম্পানির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তবে অধিকাংশ কোম্পানিটির মুনাফা গত বছরের তুলনায় কমেছে। এর মধ্যে ক্রাউন সিমেন্ট পিএলসি লিমিটেড ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের মুনাফা বেড়েছে। কোম্পানিগুলোর বিস্তারিত আলোচনা করা হলো:

ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ১ টাকা ০৫ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ১ টাকা ১২ পয়সা আয় হয়েছিল। ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ২২ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৬৩ পয়সা আয় হয়েছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৪ টাকা ১৫ পয়সা।

ক্রাউন সিমেন্ট পিএলসি লিমিটেড: কোম্পানিটির চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ৯৯ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ২১ পয়সা আয় হয়েছিল। এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ৬৩ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৭৫ পয়সা আয় হয়েছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৮ টাকা ৮৩ পয়সা।

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৯ পয়সা। দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৮ পয়সা।

নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬১ পয়সা। অপরদিকে, ৬ মাসে (জুলাই, ২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১২ পয়সা। এছাড়া, ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৮ টাকা ৫৬ পয়সা।

ন্যাশনাল পলিমার লিমিটেড: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৭১ পয়সা। অপরদিকে, ৬ মাসে (জুলাই, ২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ১ টাকা ২৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ২৮ টাকা ৭০ পয়সা।

গ্রামীন ওয়ান: স্কিম টু মিউচ্যুয়াল ফান্ড: কোম্পানিটির চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা। গত বছর একই সময়ে ইপিইউ হয়েছিল ৩৫ পয়সা।হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির ইউনিট প্রতি আয় হয়েছে ৩৯ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৮৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে বাজার মুল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৯২ পয়সা।

শ্যামপুর সুগার মিলস লিমিটেড: কোম্পানিটির চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৩৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ২২ টাকা ৫৩ পয়সা। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোক্য়েসান হয়েছে ২৬ টাকা ৬৯ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৪৪ টাকা ১৫ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১১৯৪ টাকা ২৬ পয়সা।

আজিজ পাইপস লিমিটেড: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ০৪ পয়সা। অপরদিকে, ৬ মাসে (জুলাই, ২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ১৪ পয়সা।

গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ১ টাকা ৯৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ঋণাত্বক ২১ টাকা ৭২ পয়সা।

গ্লোবাল হেভি: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২৬ পয়সা।

অপরদিকে, ৬ মাসে (জুলাই, ২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৪৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৫২ টাকা ৭১ পয়সা।

Check Also

sec-chairman

অবশেষে টনক নড়লো বিএসইসি‘র। ২১ এপ্রিল ২০২৪

অবশেষে টনক নড়লো বিএসইসি‘র।

sec-chairman

দ্বিতীয় মেয়াদে আবারো বিএসইসি চেয়ারম্যান হচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

দ্বিতীয় মেয়াদে আবারো বিএসইসি চেয়ারম্যান হচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

‍পতন

পুঁজিবাজারে আবারও ভয়াবহ পতন ! দিশেহারা বিনিয়োগকারীগণ। ২৮ জানুয়ারি ২০২৪

পুঁজিবাজারে আবারও ভয়াবহ পতন ! দিশেহারা বিনিয়োগকারীগণ। ২৮ জানুয়ারি ২০২৪

board meeting

১৪ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা। ২৬ জানুয়ারি ২০২৪

১৪ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা। ২৬ জানুয়ারি ২০২৪

শেয়ার বাজার

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে যেসকল বীমা কোম্পানিতে। ২৫ ডিসেম্বর ২০২৩

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে যেসকল বীমা কোম্পানিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights