শুক্রবার , ১ মে ২০২৬
সর্বশেষ সংবাদ

ফখরুল – আব্বাসের জামিন স্থগিত করলেন চেম্বার আদালত।

পপুলেশন ডেস্কঃ নয়াপল্টনে নাশকতা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন স্থগিত করেছে চেম্বার আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে রোববার। বুধবার (৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এ আদেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এরপর তাদের জামিন ঠেকাতে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। জামিন চেয়ে এর আগেও বিচারিক আদালতে চারবার আবেদন করেছিলেন বিএনপির এই দুই নেতা। চারবারই তা খারিজ হয়ে যায়।

উল্লেখ্য গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়। আহত হন অনেকে। এসময় বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে চাল-ডাল, পানি, নগদ টাকা ও বিস্ফোরক দ্রব্য পাওয়া যায় বলে দাবি করে পুলিশ।

About admin

Dhakapressbd.com is a online newspaper.

Check Also

বাংলাদেশের অর্থনীতির

দেশের অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ রবিবার : দেবপ্রিয় ভট্টাচার্য

ঢাকাপ্রেসঃ দেশের অর্থীতির শ্বেতপত্র আগামী রবিবার প্রকাশ করা হবে। এর আগে আগামীকাল শনিবার তা প্রধান …

ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্র, গ্রেফতার শতাধিক

ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্র, গ্রেফতার শতাধিক

২৮ অক্টোবরের সব সহিংস ঘটনা পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র। ২৯ অক্টোবর ২০২৩

২৮ অক্টোবরের সব সহিংস ঘটনা পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র। ২৯ অক্টোবর ২০২৩

আটকের পর ডিবি হেফাজতে মির্জা ফখরুল। ২৯ অক্টোবর ২০২৩

আটকের পর ডিবি হেফাজতে মীর্জা ফখরুল। ২৯ অক্টোবর ২০২৩

অ্যান্টিবায়োটিকের কারণে ক্যানসারের চেয়েও বেশি মানুষ মারা যাবে।

অ্যান্টিবায়োটিকের কারণে ক্যানসারের চেয়েও বেশি মানুষ মারা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights