ঢাকাপ্রেসঃ সকালে শপথ না নেওয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়।
শপথ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত জামায়াত ও স্বতন্ত্র সংসদ সদস্যদের শপথ পাঠ করান।
এর আগে সকালে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের গণমাধ্যমে বলেছিলেন, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেন, তাহলে জামায়াতের সংসদ সদস্যরাও কোনো ধরনের শপথ নেবেন না।
Dhakapresbd Trusted Online News Portal