সোমবার , ৩০ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এস এম জাহাঙ্গীর আলম।

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এস এম জাহাঙ্গীর আলম।

ঢাকা প্রেসঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব প্রান্তের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, পেশাজীবি নেতা এবং সিলেট ডেভেলাপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান রোটারিয়ান এস এম জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, আত্মশুদ্ধি ও সংযমের আদর্শে মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে আসে মুসলিম বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ উৎসব ধনী-গরিব, ছোট-বড়, উঁচু-নিচু—সমাজের সকল ভেদাভেদ ভুলিয়ে আমাদের সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে এবং শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। হিংসা, বিদ্বেষ ও বিভেদের অন্ধকার দূর করে ঈদ আমাদের হৃদয়ে আনে নির্মল প্রশান্তি।

প্রবাসী ভাই-বোনদের প্রতি িঈদের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদের আনন্দ ও পরিবারের সান্নিধ্য থেকে বঞ্চিত থেকে যাঁরা দূর প্রবাসে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন, এই আনন্দের দিনে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও শুভকামনা জানাই।’

একজন সচেতন মুসলিম হিসেবে ঈদের দিনে পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনসহ সমাজের দরিদ্র, অসহায়, অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন জনাব এস এম জাহাঙ্গীর আলম।

About admin

Dhakapressbd.com is a online newspaper.

Check Also

বাংলাদেশের অর্থনীতির

দেশের অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ রবিবার : দেবপ্রিয় ভট্টাচার্য

ঢাকাপ্রেসঃ দেশের অর্থীতির শ্বেতপত্র আগামী রবিবার প্রকাশ করা হবে। এর আগে আগামীকাল শনিবার তা প্রধান …

সিলেটে পরিবার পরিকল্পনা কেলেঙ্কারির অন্যতম আসামীর বিভাগীয় অফিসে পদায়ন ! ফুরফুরে মেজাজে আলোচিত সিন্ডিকেট!

সিলেটে পরিবার পরিকল্পনা কেলেঙ্কারির অন্যতম আসামীর বিভাগীয় অফিসে পদায়ন ! ফুরফুরে মেজাজে আলোচিত সিন্ডিকেট!

সিলেটে হলি সিটি ক্রিয়েটিভ একাডেমির বার্ষিক সাংষ্কৃতিক অনুষ্ঠান ও ফলাফল বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।

সিলেটে হলি সিটি ক্রিয়েটিভ একাডেমির বার্ষিক সাংষ্কৃতিক অনুষ্ঠান ও ফলাফল বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।

২৮ অক্টোবরের সব সহিংস ঘটনা পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র। ২৯ অক্টোবর ২০২৩

২৮ অক্টোবরের সব সহিংস ঘটনা পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র। ২৯ অক্টোবর ২০২৩

আটকের পর ডিবি হেফাজতে মির্জা ফখরুল। ২৯ অক্টোবর ২০২৩

আটকের পর ডিবি হেফাজতে মীর্জা ফখরুল। ২৯ অক্টোবর ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights