শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে সুখবর।

ঢাকা প্রেসঃ মহার্ঘ ভাতার পরিবর্তে সরকারি চাকরিজীবীদের জন্য ‘বিশেষ ইনক্রিমেন্টের’ ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। মূল বেতনের ১০ থেকে ২০ শতাংশ ইনক্রিমেন্ট হতে পারে। আগামী বাজেটে নবম বেতন স্কেলের এই ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ বিভাগ সূত্রের বরাতে গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

চাকরিজীবীরা বলছেন, সবশেষ ২০১৫ সালে অষ্টম বেতন স্কেল ঘোষণা করা হয়। এরপর এখন পর্যন্ত প্রায় ৪০ শতাংশ মুদ্রাস্ফীতি বেড়েছে। কিন্তু বছরে একটি ইনক্রিমেন্ট হিসেবে বেতন বেড়েছে সামান্য। ২০১৮ সালে সরকারি চাকরিজীবীদের জন্য ৩টি ‘বিশেষ ইনক্রিমেন্ট’ ও ‘নবম বেতন স্কেলের’ সুপারিশ করা হয়েছিল। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মুদ্রাস্ফীতিসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেই সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিতে হবে। কারণ বর্তমান বেতনে সংসার চালানো কঠিন।

এবারের বাজেট আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের শেষ বাজেট জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, এই কারণে একে নির্বাচনী বাজেটও বলা যায়। গত ৭ বছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ কিছু আসেনি। তাই এবারের বাজেটে নতুন কিছু সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে।

তারা মনে করছেন, নির্বাচনী বছরে সরকারি কর্মচারীদের জন্য হয়ত কোনো সুখবর আসবে। আগামী ১ জুলাই থেকে ইনক্রিমেন্ট কার্যকর করা হবে।

এ বিষয়ে সাবেক সিনিয়র অর্থ সচিব মাহবুব আহমেদ বলেন, সরকার কৃচ্ছ্রসাধন কার্ষক্রম চলমান রাখতে চায়। এজন্য সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়া থেকে সরে এসে ইনক্রিমেন্ট দিতে চাইছে। এতে সরকারের খরচ কম হবে।

Check Also

শেয়ারবাজার

প্রসঙ্গ যখন পেুঁজিবাজার: আট মাসে মূলধন কমেছে ৬১ হাজার কোটি টাকা! এস এম জাহাঙ্গীর

প্রসঙ্গ যখনপেুঁজিবাজার: আট মাসে মূলধন কমেছে ৬১ হাজার কোটি টাকা! এস এম জাহাঙ্গীর

শেয়ারবাজার

বিএসইসির চেয়ারম্যানের অপসারণ দাবি; কাফনের কাপড় পরে মিছিল বিনয়োগকারীদের!

বিএসইসির চেয়ারম্যানের অপসারণ দাবি; কাফনের কাপড় পরে মিছিল বিনয়োগকারীদের!

জৈন্তাপুরে জামিয়া তৈয়্যিবিয়া নূরে মদিনা মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

জৈন্তাপুরে জামিয়া তৈয়্যিবিয়া নূরে মদিনা মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আ.লীগ নিষিদ্ধ প্রসঙ্গে কাদের সিদ্দিকীর হুঁশিয়ারি।

আ.লীগ নিষিদ্ধ প্রসঙ্গে কাদের সিদ্দিকীর হুঁশিয়ারি

পতনের শীর্ষে শেয়ার

১৪ খাতে বিনিয়োগকারীদের ভয়াবহ লোকসান।

১৪ খাতে বিনিয়োগকারীদের ভয়াবহ লোকসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights