শুক্রবার , ১৩ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু বিএনপি নেতাকর্মীদের। 8 ডিসেম্বর ২০২
ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু বিএনপি নেতাকর্মীদের। 8 ডিসেম্বর ২০২

ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু বিএনপি নেতাকর্মীদের। 8 ডিসেম্বর ২০২4

স্টাফ রিপোর্টারঃ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ভারতীয় হাইকমিশনে অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদানে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে গতকাল এক বিবৃতিতে জানানো হয়।

আজ রোববার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে আসা সংগঠন তিনটির হাজার হাজার নেতাকর্মী পদযাত্রায় অংশ নিয়েছেন। তাদের ভারতবিরোধী স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আশপাশের এলাকা।

গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হচ্ছে পদযাত্রা থেকে। শেখ হাসিনার পুনর্বাসনে ভারতের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেও জানান উপস্থিত নেতাকর্মীরা।

পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনে একটি স্মারকলিপি দেওয়া হবে।

পদযাত্রায় অংশ নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

About admin

Dhakapressbd.com is a online newspaper.

Check Also

চাকরি আইন

অচল সচিবালয়, এনবিআর, নগর ভবন ; সরকারি কর্মচারীদের দাবি ‘ চাকরি আইন ২০২৫ নামক কালো আইন বাতিল করতে হবে।’ ২৬ মে ২০২৫

অচল সচিবালয়, এনবিআর, নগর ভবন ; সরকারি কর্মচারীদের দাবি ‘ চাকরি আইন ২০২৫ নামক কালো আইন বাতিল করতে হবে।’ ২৬ মে ২০২৫

আগামীকাল শুরু হচ্ছে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের কলম বিরতি।

আগামীকাল শুরু হচ্ছে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের কলম বিরতি।

সেনাবাহিণী

সেনাবাহিনীর প্রেস ব্রিফিং; সরকার ও সেনাবাহিনী একই সাথে কাজ করছি। 26 মে ২০২৫ খ্রি.

সেনাবাহিনীর প্রেস ব্রিফিং; সরকার ও সেনাবাহিনী একই সাথে কাজ করছি। 26 মে ২০২৫ খ্রি.

শেয়ারবাজার

প্রসঙ্গ যখন পেুঁজিবাজার: আট মাসে মূলধন কমেছে ৬১ হাজার কোটি টাকা! এস এম জাহাঙ্গীর

প্রসঙ্গ যখনপেুঁজিবাজার: আট মাসে মূলধন কমেছে ৬১ হাজার কোটি টাকা! এস এম জাহাঙ্গীর

শেয়ারবাজার

বিএসইসির চেয়ারম্যানের অপসারণ দাবি; কাফনের কাপড় পরে মিছিল বিনয়োগকারীদের!

বিএসইসির চেয়ারম্যানের অপসারণ দাবি; কাফনের কাপড় পরে মিছিল বিনয়োগকারীদের!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights