ঢাকা প্রেসঃ সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি। সপ্তাহের ব্যাবধানে ডিএসইতে কোম্পানিটির ১২৪ কোটি ৮৯ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ৭১ লাখ ৫৩ হাজার ২১৮টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৪৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৯ কোটি ২৬ লাখ টাকা।
জেনেক্স ইনফোসিস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৭৮ লাখ ৬২ হাজার ৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৪ কোটি ২৬ লাখ ৬৯ হাজার টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেমিনি সী ফুড, সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এডিএন টেলিকম, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস ও আমরা নেটওয়ার্কস লিমিটেড।
Dhakapresbd Trusted Online News Portal