ঢাকা প্রেসঃ পুঁজিবাজারে তালিকাভূক্ত ৩ কোম্পানি তাদের সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
পপুলার লাইফঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩০ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য ৩৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে গত বছর কোম্পানিটি ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। এদিকে আলোচিত অর্থবছরের শেষে কোম্পানিটির ক্যাশ ফ্লো নেগেটিভ হয়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮০ পয়সা।গত বছর কোম্পানিটির মুনাফা ছিল ৩ টাকা ৮০ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯২ টাকা ৬৮ পয়সা।
গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিলো ১০৯ টাকা ১৫ পয়সা। আগামী ২৬ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ আগস্ট। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) নেগেটিভ (৩৯.২১)। অথচ গত বছর শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) (১৭.৮৩) ছিল।
সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডঃ তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। বৃহস্পতিবার অনুষ্ঠিত ট্রাস্টি সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ফান্ড ম্যানেজার সূত্র মতে, ৩০ জুন ২০২৩ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৫৩ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) ১১ টাকা ৫৪ পয়সা।
অন্যদিকে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (কস্ট প্রাইস) ১০ টাকা ৯৬ পয়সা। এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১০ আগস্ট ২০২৩ ট্রাস্টি সভা করবে ফান্ডটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ সেপ্টেম্বর ২০২৩।
সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এর ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। বৃহস্পতিবার অনুষ্ঠিত ট্রাস্টি সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ফান্ড ম্যানেজার সূত্র মতে, ৩০ জুন ২০২৩ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৫৩ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) ১১ টাকা ৪৩ পয়সা।
অন্যদিকে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (কস্ট প্রাইস) ১০ টাকা ৮৪ পয়সা। এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১০ আগস্ট ২০২৩ ট্রাস্টি সভা করবে ফান্ডটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ সেপ্টেম্বর ২০২৩।
Dhakapresbd Trusted Online News Portal