পপুলেশন ডেস্কঃ আজ ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি পরাধীনতার শিকল ভেঙে স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এদিনে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। সেই থেকে ১৬ ডিসেম্বর বাঙালি জাতির বিজয় ও গৌরবের দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ হওয়ার পাশাপাশি পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন আজ।
এদিন বিশ্ব মানচিত্রে লাল–সবুজের পতাকার স্থান পাওয়ার দিন, গৌরবোজ্জ্বল মহাঅর্জন এবং পরাধীনতার শৃঙ্খল ভেঙে প্রাণভরে নিঃশ্বাস নেওয়ার দিন।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসাবে বিজয়ের ৫১ বছর পূর্তির দিন আজ।
Dhakapresbd Trusted Online News Portal