সোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
সর্বশেষ সংবাদ
lpg gas
lpg gas

কমানো হল এলপিজি গ্যাসের দাম। ২ এপ্রিল ২০২৩

ঢাকাপ্রেসঃ ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ফের কমিয়েছে সরকার। ১ হাজার ৪২২ টাকা থেকে কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে দাম কমেছে ২৪৪ টাকা।

রোববার (২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ মূল্য ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান নুরুল আমিন। যা আজ থেকে কার্যকর হবে।

এর আগে মার্চ মাসে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৯৮ টাকা থেকে ৭৬ টাকা কমিয়ে ১ হাজার ৪২২ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৮ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৪ টাকা ৯৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূসক ব্যতীত মূল্য প্রতি লিটার ৫১ টাকা ৭৬ পয়সা ও মূসকসহ মূল্য প্রতি লিটার ৫৪ টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

তার আগে ফেব্রুয়ারি মাসে এলপিজি ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১ হাজার ২৩২ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

Check Also

রাতে আওয়ামীলীগ নিষিদ্ধ; দিনে আওয়ামীলীগের ইউনিয়ন চেয়ারম্যান আফসর উদ্দিনকে ধরে এনে হেনস্থা! 11 মে ২০২৫ খ্রিঃ

রাতে আওয়ামীলীগ নিষিদ্ধ; দিনে আওয়ামীলীগের ইউনিয়ন চেয়ারম্যান আফসর উদ্দিনকে ধরে এনে হেনস্থা।

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খানকে সংবর্ধনা প্রদান।

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খানকে সংবর্ধনা প্রদান।

বাংলাদেশের অর্থনীতির

দেশের অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ রবিবার : দেবপ্রিয় ভট্টাচার্য

ঢাকাপ্রেসঃ দেশের অর্থীতির শ্বেতপত্র আগামী রবিবার প্রকাশ করা হবে। এর আগে আগামীকাল শনিবার তা প্রধান …

অর্থনীতির সংকট সমাধানে পরামর্শ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক । ২১ সেপ্টেম্বর, ২০২৩

অর্থনীতির সংকট সমাধানে পরামর্শ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

অ্যান্টিবায়োটিকের কারণে ক্যানসারের চেয়েও বেশি মানুষ মারা যাবে।

অ্যান্টিবায়োটিকের কারণে ক্যানসারের চেয়েও বেশি মানুষ মারা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights