মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
আর্থিক প্রতিবেদন
আর্থিক প্রতিবেদন

একনজরে দেখে নিন ২২ কোম্পানির আর্থিক প্রতিবেদন।

ঢাকা প্রেসঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২২টি কোম্পানি জানুয়ারী-মার্চ, ২০২৩ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। নিচে কোম্পানিগুলোর ইপিএস তথ্য তুলে ধরা হলো:

হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ: হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৮৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিলো ২ টাকা ৯৭ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৬৬ টাকা ৯১ পয়সা।

আজিজ পাইপস: আজিজ পাইপস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৮৯ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৩৯ পয়সা লোকসান হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির লোকসান হয়েছে ৪ টাকা ০৩ পয়সা। গতবছর একই সময়ে ৩ টাকা ৩৮ পয়সা লোকসান হয়েছিল। গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৬০ পয়সা (ঋণাত্বক)।

খান ব্রাদার্স লিমিটেড: খান ব্রাদার্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০১ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ০৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১৬ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৯১ পয়সা।

গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড: গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ৫৩ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২০ পয়সা লোকসান হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির লোকসান হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। গতবছর একই সময়ে ৬৮ পয়সা লোকসান হয়েছিল। গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫২ টাকা ১৮ পয়সা।

জাহিন স্পিনিং: জাহিন স্পিনিং লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ০৩ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১১ পয়সা লোকসান হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ০৮ পয়সা। গতবছর একই সময়ে ৫৫ পয়সা লোকসান হয়েছিল। গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫ টাকা ০৯ পয়সা।

জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইস লিমিটেড : জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইস লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ০৩ পয়সা। তিন প্রান্তিক তথা নয় মাসে (জুলাই’২২- মার্চ’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ০৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ১৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৯২ টাকা ৪৪ পয়সা।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড : পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ৭১ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ১৭ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির লোকসান হয়েছে ৪ টাকা ৬৬ পয়সা। গতবছর একই সময়ে ৩ টাকা ৯২ পয়সা আয় হয়েছিল। গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪০ টাকা ৪৭ পয়সা।

বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড : বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৩১ পয়সা। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির লোকসান হয়েছে ১ টাকা ৫ পয়সা। গত বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ৩ টাকা ১৬ পয়সা।

ইনভেস্টম্যান্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি) : রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টম্যান্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি) তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৩ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২৬ পয়সা। তিন প্রান্তিক তথা নয় মাসে (জুলাই’২২- মার্চ’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৯২ পয়সা।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫৩ টাকা ০২ পয়সা।

মেঘনা সিমেন্ট লিমিটেড: মেঘনা সিমেন্ট লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৪৭ পয়সা।

তিন প্রান্তিক তথা নয় মাসে (জুলাই’২২- মার্চ’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫২ টাকা ৪০ পয়সা।

এপেক্স ফুটওয়্যার লিমিটেড: এপেক্স ফুটওয়্যার লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ৯৭ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৪০ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ১৯ পয়সা। গতবছর একই সময়ে ৬ টাকা ০৮ পয়সা আয় হয়েছিল। গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩২ টাকা ৯৬ পয়সা।

ই-জেনারেশন লিমিটেড : ই-জেনারেশন লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ৪১ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪০ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২১ পয়সা। গতবছর একই সময়ে ১ টাকা ১৭ পয়সা আয় হয়েছিল। গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ২৬ পয়সা।

ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড: ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৪২ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ২২ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৬৩ পয়সা। গতবছর একই সময়ে ৪ টাকা ৮৫ পয়সা আয় হয়েছিল। গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৫ টাকা ৫৬ পয়সা।

গ্লোবাল ইসলামি ব্যাংক লিমিটেড : গ্লোবাল ইসলামি ব্যাংক লিমিটেড প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৩৯ পয়সা।

আলিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেড : আলিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৮ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১২ পয়সা।

তিন প্রান্তিক তথা নয় মাসে (জুলাই’২২- মার্চ’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৭৫ পয়সা।

আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড : আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৪০ পয়সা।

তিন প্রান্তিক তথা নয় মাসে (জুলাই’২২- মার্চ’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২২ টাকা ৫৯ পয়সা।

এমজেএল লিমিটেড: এমজেএল লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩০ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৪৩ পয়সা।

তিন প্রান্তিক তথা নয় মাসে (জুলাই’২২- মার্চ’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৮১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪১ টাকা ০৩ পয়সা।

মালেক স্পিনিং: মালেক স্পিনিং মিলস লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ৮১ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ০৩ পয়সা।

তিন প্রান্তিক তথা নয় মাসে (জুলাই’২২- মার্চ’২৩) কোম্পানিটিরসমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ১৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৯১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতিসমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ৪৬ টাকা ৭৮ পয়সা।

একমি ল্যাবরেটরিজ: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৩ পয়সা । গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ৩৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ১৫ পয়সা বা ৬ শতাংশ। এদিকে হিসাববছরের তিন প্রান্তিক তথা ৯ মাসে ( জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৯৮ পয়সা।

গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৭ টাকা ৫৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৪৩ পয়সা বা ৬ শতাংশ। গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০৭ টাকা ৪৮ পয়সা।

ন্যাশনাল পলিমার: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা । গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৬২ পয়সা। এদিকে হিসাববছরের তিন প্রান্তিক তথা ৯ মাসে ( জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ০১ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৮৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৮৮ পয়সা বা ৪৬ শতাংশ। গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ৬৩ পয়সা।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬৪ পয়সা। ৩১ মার্চ, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৪১ পয়সা।

Check Also

ব্যর্থতা গোপন করতেই কি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশ্ন টিআইবির

ব্যর্থতা গোপন করতেই কি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশ্ন টিআইবির

board meeting

৩২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা।

৩২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা।

sec-chairman

অবশেষে টনক নড়লো বিএসইসি‘র। ২১ এপ্রিল ২০২৪

অবশেষে টনক নড়লো বিএসইসি‘র।

sec-chairman

দ্বিতীয় মেয়াদে আবারো বিএসইসি চেয়ারম্যান হচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

দ্বিতীয় মেয়াদে আবারো বিএসইসি চেয়ারম্যান হচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

‍পতন

পুঁজিবাজারে আবারও ভয়াবহ পতন ! দিশেহারা বিনিয়োগকারীগণ। ২৮ জানুয়ারি ২০২৪

পুঁজিবাজারে আবারও ভয়াবহ পতন ! দিশেহারা বিনিয়োগকারীগণ। ২৮ জানুয়ারি ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights