সোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
সর্বশেষ সংবাদ
আর্থিক প্রতিবেদন
আর্থিক প্রতিবেদন

একনজরে দেখে নিন ১৬ কোম্পানির আর্থিক প্রতিবেদন।

ঢাকা প্রেসঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৬ কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো- জেনেক্সে ইনফোসিস, প্রিমিয়ার সিমেন্ট, জেমিনি সি ফুড, রহিম টেক্সটাইল, মতিন স্পিনিং, নাহি এ্যালুমিনিয়াম কম্পোজিট, সাভার রিফ্রাক্টরিজ, বিবিএস কেবলস, সোনারগাঁও টেক্সটাইল, শ্যামপুর সুগার, জেনারেশন নেক্সট, ইস্টার্ন হাউজিং, বিবিএস, এসকে ট্রিমস, এস্কয়ার নিট কম্পোজিট এবং সী পার্ল বিচ।

কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি অর্থবছরের (২০২২-২০২৩) তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জেনেক্সে ইনফোসিসের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। আগের অর্থবছরের (২০২১-২০২২) একই সময় তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইপিএস হয়েছিল ৬৫ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৫৩ পয়সা।

তৃতীয় প্রান্তিকে প্রিমিয়ার সিমেনন্টের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ২ দশমিক ৯২ পয়সা। আগের অর্থবছরের একই সময় তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১৪ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ৬৬ দশমিক ৫৯ টাকা।

তৃতীয় প্রান্তিকে জেমিনি সি ফুডের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৮ টাকা ২০ পয়সা। আগের অর্থবছরের একই সময় তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ৪ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ২৫ টাকা ৩৮ পয়সা।

তৃতীয় প্রান্তিকে রহিম টেক্সটাইলের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ২৯ পয়সা। আগের অর্থবছরের একই সময় তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ২২ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ৩৭ দশমিক ৯৭ টাকা।

তৃতীয় প্রান্তিকে মতিন স্পিনিংয়ের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১১ পয়সা। আগের অর্থবছরের একই সময় তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ২ টাকা ৪৩ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ৫৯ দশমিক ৬৪ টাকা।

তৃতীয় প্রান্তিকে নাহি এ্যালুমিনিয়াম কম্পোজিটের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১৬ পয়সা। আগের অর্থবছরের একই সময় তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ১ টাকা ২৯ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ১৮ দশমিক ৭২ টাকা।

তৃতীয় প্রান্তিকে সাভার রিফ্রাক্টরিজের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৩ পয়সা। আগের অর্থবছরের একই সময় তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৩৪ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ৯২ দশমিক ৩৯ টাকা।

তৃতীয় প্রান্তিকে বিবিএস কেবলসের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১০ পয়সা। আগের অর্থবছরের একই সময় তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ৬১ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ৩২ দশমিক ৮৭ টাকা।

তৃতীয় প্রান্তিকে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ পয়সা। আগের অর্থবছরের একই সময় তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৪ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ১১ দশমিক ৪৮ টাকা।

তৃতীয় প্রান্তিকে শ্যামপুর সুগারের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৫ টাকা ৮ পয়সা। আগের অর্থবছরের একই সময় তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ২৬ টাকা ৮২ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল নেগেটিভ ১ হাজার ২০৯ দশমিক ৩৪ টাকা।

তৃতীয় প্রান্তিকে জেনারেশন নেক্সটের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৫ পয়সা। আগের অর্থবছরের একই সময় তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ৪ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ১১ দশমিক ৮৯ টাকা।

তৃতীয় প্রান্তিকে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। আগের অর্থবছরের একই সময় তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ১ টাকা ৩০ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ৭৭ দশমিক ৫২ টাকা।

তৃতীয় প্রান্তিকে বিবিএসের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৩ পয়সা। আগের অর্থবছরের একই সময় তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ৪৬ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ১৭ দশমিক ৭২ টাকা।

তৃতীয় প্রান্তিকে এসকে ট্রিমসের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ২১ পয়সা। আগের অর্থবছরের একই সময় তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ১৫ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ১৫ দশমিক ৫২ টাকা।

তৃতীয় প্রান্তিকে এস্কয়ার নিট কম্পোজিটের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৫৮ পয়সা। আগের অর্থবছরের একই সময় তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ৭৫ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল নেগেটিভ ৬৪ দশমিক ৮৯ টাকা।

তৃতীয় প্রান্তিকে সী পার্ল বিচে শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৩ টাকা ১৩ পয়সা। আগের অর্থবছরের একই সময় তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ৩৫ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ১৭ দশমিক ২৮ টাকা।

Check Also

ব্যর্থতা গোপন করতেই কি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশ্ন টিআইবির

ব্যর্থতা গোপন করতেই কি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশ্ন টিআইবির

board meeting

৩২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা।

৩২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা।

sec-chairman

অবশেষে টনক নড়লো বিএসইসি‘র। ২১ এপ্রিল ২০২৪

অবশেষে টনক নড়লো বিএসইসি‘র।

sec-chairman

দ্বিতীয় মেয়াদে আবারো বিএসইসি চেয়ারম্যান হচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

দ্বিতীয় মেয়াদে আবারো বিএসইসি চেয়ারম্যান হচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

‍পতন

পুঁজিবাজারে আবারও ভয়াবহ পতন ! দিশেহারা বিনিয়োগকারীগণ। ২৮ জানুয়ারি ২০২৪

পুঁজিবাজারে আবারও ভয়াবহ পতন ! দিশেহারা বিনিয়োগকারীগণ। ২৮ জানুয়ারি ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights