মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
আর্থিক প্রতিবেদন
আর্থিক প্রতিবেদন

একনজরে দেখে নিন ছয় কোম্পানির আর্থিক প্রতিবেদন। ১৬ এপ্রিল ২০২৩

ঢাকা প্রেসঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানির পরিচালনা পর্ষদ প্রথম ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে জানা গেছে। এর মধ্যে অধিকাংশ কোম্পানির মুনাফা বাড়লেও কয়েকটি কোম্পানির মুনাফা কমেছে। কোম্পানিগুলো হলো:

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৫ পয়সা। গত বছর একই সময়ে ইপিএসের পরিমাণ ছিল ১ টাকা ৯ পয়সা। ৩১ মার্চ, ২০২৩ শেষে এমবি ফার্মার শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ৬৮ পয়সায়।

আর্গন ডেনিমস: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় কমেছে ২৬ পয়সা বা ৫৫ শতাংশ। গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৮৯ পয়সা।

এমবি ফার্মাসিউটিক্যালস: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭০ পয়সা। গত বছর একই সময়ে ইপিএসের পরিমাণ ছিল ৪০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ৩০ পয়সা বা ৭৫ শতাংশ। ৩১ মার্চ, ২০২৩ শেষে এমবি ফার্মার শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ০২ পয়সায়।

ইভিন্স টেক্সটাইল: তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত লোকসান ছিল ১৯ পয়সা।

৯ মাসে (জুলাই’২২-মার্চ’২৩) শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১২ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত লোকসান ছিল ৩৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৪৫ পয়সা।

কপারটেক ইন্ডাস্ট্রিজ: তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি,২৩-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ২১ পয়সা বা ৩০ শতাংশ।

অন্যদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৪৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৮০ পয়সা বা ৫৪ শতাংশ। এছাড়া ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিলো ১৩ টাকা ২৮ পয়সা।

ভিএফএস থ্রেড ডাইং: তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি,২৩-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৩৭ পয়সা বা ৭৩ শতাংশ।

অন্যদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৪০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৮৬ পয়সা বা ৬১ শতাংশ। এছাড়া, ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিলো ১৯ টাকা ৯১ পয়সা।

About admin

Dhakapressbd.com is a online newspaper.

Check Also

ব্যর্থতা গোপন করতেই কি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশ্ন টিআইবির

ব্যর্থতা গোপন করতেই কি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশ্ন টিআইবির

board meeting

৩২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা।

৩২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা।

sec-chairman

অবশেষে টনক নড়লো বিএসইসি‘র। ২১ এপ্রিল ২০২৪

অবশেষে টনক নড়লো বিএসইসি‘র।

sec-chairman

দ্বিতীয় মেয়াদে আবারো বিএসইসি চেয়ারম্যান হচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

দ্বিতীয় মেয়াদে আবারো বিএসইসি চেয়ারম্যান হচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

‍পতন

পুঁজিবাজারে আবারও ভয়াবহ পতন ! দিশেহারা বিনিয়োগকারীগণ। ২৮ জানুয়ারি ২০২৪

পুঁজিবাজারে আবারও ভয়াবহ পতন ! দিশেহারা বিনিয়োগকারীগণ। ২৮ জানুয়ারি ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights