রবিবার , ১০ মে ২০২৬
সর্বশেষ সংবাদ

আটকের পর ডিবি হেফাজতে মির্জা ফখরুল। ২৯ অক্টোবর ২০২৩

ঢাকা প্রেসঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আজ রোববার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে আটক হন মির্জা ফখরুল।

ডিবি কার্যালয়ে নেয়ার বিষয়ে নিশ্চিত করেছেন ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল আসাদ।

তিনি জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গতকাল শনিবারের হামলা-সংঘর্ষের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে।

এর আগে সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির বলেন, সকাল সাড়ে ৯টার দিকে গুলশান ২ নম্বরের বাসা থেকে মহাসচিবকে আটক করে নিয়ে যায় পুলিশ।

এদিকে গতকাল মহাসমাবেশে হামলার প্রতিবাদে আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি। সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এ হরতালের ডাক দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দলের পক্ষ থেকেও সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে হরতালের বিষয়টি নিশ্চিত করা হয়।

Check Also

ফেসবুকে মাশরাফির আবেগঘন বার্তা।

ফেসবুকে মাশরাফির আবেগঘন বার্তা

শেয়ার বাজার

আইপিওতে নেই আগ্রহ: কমিশনের উপর আস্থার সংকটে ভোগছে শেয়ারবাজার

আইপিওতে নেই আগ্রহ: কমিশনের উপর আস্থার সংকটে ভোগছে শেয়ারবাজার

বিজেপির অভিযোগকে দুর্ভাগ্যজনক বলল মার্কিন দূতাবাস

বিজেপির অভিযোগকে দুর্ভাগ্যজনক বলল মার্কিন দূতাবাস

বিজেপির অভিযোগকে দুর্ভাগ্যজনক বলল মার্কিন দূতাবাস

ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু বিএনপি নেতাকর্মীদের। 8 ডিসেম্বর ২০২

ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু বিএনপি নেতাকর্মীদের। 8 ডিসেম্বর ২০২4

ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু বিএনপি নেতাকর্মীদের। 8 ডিসেম্বর ২০২4

বিদ্রোহীদের নিয়ন্ত্রণে দামেস্ক, পালিয়ে গেছেন প্রেসিডেন্ট আসাদ।

বিদ্রোহীদের নিয়ন্ত্রণে দামেস্ক, পালিয়ে গেছেন প্রেসিডেন্ট আসাদ।

বিদ্রোহীদের নিয়ন্ত্রণে দামেস্ক, পালিয়ে গেছেন প্রেসিডেন্ট আসাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights