ঢাকা প্রেসঃ সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মিরাকল ইন্ডস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৮৯ বারে ৪ লাখ ৫২ হাজার ৫৬০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে ইনটেকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১১৭ বারে ৫ লাখ ৯৯ হাজার ৪৫৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা জুট স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৮৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০৩ বারে ৪ হাজার ৫১৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে: ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৩.১৬, সি পার্ল হোটেলের ২.৬৩, এমারেল্ড অয়েলের ২.৫৩, নাভানা সিএনজির ২.৪৭, স্টাইলক্রাফ্ট লিমিটেডের ২.৩৬, আরামিট সিমেন্টের ২.২১ এবং এ্যাপেক্স টানেরি লিমিটেডের ২.১৯ শতাংশ দর কমেছে।
Dhakapresbd Trusted Online News Portal